ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সিলেবাসে এসএসসি থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা না থাকলে মানুষ নৈতিকতা হারিয়ে ধ্বংসের দিকে চলে যাবে। যার নমুনা দেখা যাচ্ছে। সামান্য কিছু হলেই আত্মহত্যার প্রবণতা শুরু হয়েছে। আর এগুলো হয়েছে ইসলামী তথা ধর্মীয় শিক্ষা না থাকায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষক ফোরাম’ আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, ঢাকা মাদরাসা-ই আলীয়া নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। আলীয়াকে সংকুচিত করে আলীয়ার অবকাঠামো ভেঙ্গে কারিগরি ভবন নির্মাণ মেনে নেয়া হবে না। ঢাকা আলীয়াকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে।










