spot_img
spot_img

অপরাধ না করার শর্তে ১৪ নারীবন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার

সমাজের জন্য ক্ষতিকর অবৈধ কর্মকাণ্ড ও ইসলামী শরিয়া আইনবিরোধী অপরাধ না কারার শর্তে কাবুল কারাগারে বন্দী ১৪ নারীকে মুক্তি দিয়েছে আফগান সরকার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কারা অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

আফগান সরকারের কারা অধিদফতর বলেছে, আফগানিস্তানের একটি সরকারি প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে এ সকল বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের নিকট পাঠানো এক বার্তায় আফগান সরকারের কারা অধিদফতর বলেছে, বৃহস্পতিবার ১৪ নারীবন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি তারিখে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে এ সকল বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগের ডেপুটি মৌলভি আব্দুল হক বলেন, সমগ্র আফগানিস্তানে বন্দী নারীদের (দণ্ড মওকুফের জন্য তাদের) নথিগুলোকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হচ্ছে।

সূত্র: খামা প্রেস এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ