spot_img
spot_img

ইসলাম বিরোধী সিলেবাস বাতিল করার আহবান জানিয়েছেন ড. খালিদ হোসাইন

মাহবুবুল মান্নান

নতুন শিক্ষাক্রমে চালু হওয়া যেসব বইয়ে ইসলামী চেতনাবিরোধী বিষয় রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানিয়েছে চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন।

শনিবার (৩ফেব্রুয়ারি) কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ি আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষদ আয়োজিত দুইদিন ব্যাপী ইসলামী সুন্নি সম্মেলনে প্রথম দিন বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসাইন আরো বলেন,নতুন শিক্ষাক্রমে ভুল, বিভ্রান্তিকর ও ইসলামী চেতনাবিরোধী বিতর্কিত পাঠ্যবই বাতিল করতে হবে। স্কুল মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম ও পাঠ্য পুস্তকে ভুল ইতিহাস সন্নিবেশিত করে আগামী প্রজন্মকে আত্মপরিচয়ের সঙ্কটে ফেলার চেষ্টা করা হচ্ছে। একই সাথে ডারউইনের বিতর্কিত মতবাদ পাঠ্যভুক্ত করে মুসলমানদের ঈমান-আকিদার ওপর আঘাত করা হয়েছে।

তিনি বলেন,পাঠ্যপুস্তক সংশোধনে ওলামায়ে আহলে হকদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে এবং ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের পাঠ্য গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে আপত্তির বই ও সিলেবাস বাতিল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ