spot_img

রাজাকারের সন্তানরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না: আ ক ম মোজাম্মেল হক

রাজাকারের সন্তানরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর শহরের মার্কাস রোড সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজাকারের সন্তানরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না। একাত্তরের রাজাকারের তালিকা তৈরির আইন সংসদে জমা দেওয়া আছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ