spot_img
spot_img

প্রতিবেশী দেশগুলোর প্রতি রাশিয়ার কোনো খারাপ উদ্দেশ্য নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন মস্কোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি না করে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো খারাপ উদ্দেশ রাশিয়ার নেই।

শুক্রবার (৪ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, আমি তাদের (প্রতিবেশী দেশগুলোকে) পরামর্শ দেব উত্তেজনা বৃদ্ধি না করতে। কোনো নিষেধাজ্ঞা না দিতে। আমাদের মধ্যে সম্পর্ক খারাপ করার মতো কোনো কারণ আমি দেখি না।

পুতিন আরও বলেন, যদি আমরা কারো ওপর কোনো পদক্ষেপ নেই সেটি শুধুমাত্র তাদের অবন্ধুসুলভ আচরণের জন্য, রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আমরাও পদক্ষেপ নেই।

ইউক্রেন ছাড়াও রাশিয়ার সঙ্গে সীমান্ত আছে নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, জর্জিয়া ও আজারবাইজানের সঙ্গে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ