পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমেরিকার সঙ্গে দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্ক গড়তে ইচ্ছুক পাকিস্তান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মার্চ) আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে পাক-প্রধানমন্ত্রী এ কথা বলেন।
৪ সদস্যের এ প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন ক্রিস হোল্ডেন।
বৈঠকে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও আমেরিকার ৭৫তম কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গত বছরের ক্যালিফোর্নিয়া ও পাঞ্জাবের মধ্যে ‘সিস্টার-স্টেট রেজোলিউশন’ স্বাক্ষরটি একটি অগ্রগতীমূলক উন্নয়নের পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, পাঞ্জাব ও ক্যালিফোর্নিয়া বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক বিভিন্ন স্বার্থে একত্রে কাজ করতে পারে।
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় অবস্থানে নেওয়ার জন্য পাক-আমেরিকার প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বৈঠকে প্রতিনিধি দলটিও পাক-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে।
সূত্র: ডিপি











