পঞ্চগড়ে অমুসলিম কাদিয়ানীদের জলসাকে কেন্দ্র করে নিরীহ মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিকাল ৪টায় জরুরী সংবাদ সম্মেলন আহবান করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশ।
আজ শনিবার (৪ মার্চ) বিকাল ৪ ঘটিকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর খিলগাঁওস্থ মাখযানুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সকাল ৯টায় জামিয়াতুল মানহাল উত্তরায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বৈঠকে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুফতী মাসউদুল করীম, যুগ্মমহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আব্দুল লতীফ ফারূকী প্রমুখ।











