অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে ভারতের মহারাষ্ট্র থেকে আটক করেছে ভারতীয় পুলিশ।
১ ও ২ মার্চের মধ্যবর্তী রাতে তাদের গ্রেফতার করে নাভি মুম্বাই পুলিশ।
শনিবার (৪ মার্চ) আটককৃততের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় দেশটির প্রশাসন।
রাবালে পুলিশ স্টেশন জানায়, নাভি মুম্বাইয়ের ঘনসলি এলাকায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি এসেছে-এমন খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।
পুলিশ দাবি করে বলছে, তারা কোনোপ্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়াই ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বসবাস করছে।
পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে।











