সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (৪মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মো. কায়সার কামাল।
চলতি মাসের ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের দুই সহ-সভাপতি পদে প্রার্থী হলেন— হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দুই সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো.আব্দুল করিম।
সাতটি সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন— ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।










