spot_img

কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

পঞ্চগড়ে অমুসলিম কাদিয়ানীদের জলসাকে কেন্দ্র করে নিরীহ মুসল্লীদের উপর পুলিশের হামলায় একজন নিহত ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর কামরাঙ্গীরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, পবিত্র কুরআন-সুন্নাহর দৃষ্টিতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী বিশ্বাস করা ঈমানের অংশ। তাই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবিদার তথাকথিত আহমদীয়া সম্প্রদায় কাদিয়ানীরা কাফের।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, কাদিয়ানীদেরকে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের মত বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত তাওহিদী জনতা তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। সরকারের উচিত মুসলমানদের ঈমানী দাবি মেনে নিয়ে অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে।

তিনি পঞ্চগড়ে কাদিয়ানীবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও নিহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ