ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে যেসব ব্যক্তিরা বিদেশ থেকে ভ্রমণে অথবা অন্য কোন কাজে আসেন, তাদের উপর জোরপূর্বক ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়া হয় না বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রশাসনিক বিষয়ক মহাপরিচালক শাইখুল হাদিস মাওলানা নূরুল হক আনোয়ার। সেই সঙ্গে জনগণের কাঙ্খিত চাহিদা অনুযায়ী আফগানিস্তানে ইসলামী শরীয়া আইন প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আফগানিস্তানের শহীদ ও প্রতিবন্ধী মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন মাওলানা নূরুল হক।
বক্তব্যে তিনি বলেন, একটি সরকার পরিচালনার জন্য সুস্পষ্ট নীতি রয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাছে।
তিনি আরো বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে বিদেশীদের থেকে কোন আকাঙ্ক্ষা গ্রহণ করে না আফগান সরকার।
মাওলানা নূরুল হক বলেন, “পূর্ববর্তী সময়ে বিদেশীরা আফগানিস্তানে যে ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, তার মধ্যে আমরা নেই। এই ব্যবস্থাটি মূলত বিদেশীদের শয়তানি উদ্দেশ্য অর্জনের জন্যই চাপানো হয়েছিল।”
সূত্র: তোলো নিউজ











