spot_img
spot_img

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ২০

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা,১১০ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ