শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যাকে মনোনীত করলেন ইমরান খান

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকে চান? এমন প্রশ্ন রেখে সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শেহবাজ শরীফের কাছে তাদের পছন্দের ব্যক্তিদের নাম চেয়ে চিঠি দিয়েছিলেন। প্রেসিডেন্টের চিঠির জবাবে নিজের পছন্দের ব্যক্তি হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম দিয়েছেন ইমরান খান।

প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠিতে ইমরান লিখেছেন, আমি সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করছি।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ হোসেন জানিয়েছেন, দলের অন্য সদস্যদের সঙ্গে আলোচনার পর গুলজারের নাম বেঁছে নিয়েছেন ইমরান খান।

এ ব্যাপারে টুইটে ফাওয়াদ হোসেন বলেন, প্রেসিডেন্টের চিঠির জবাবে, পিটিআইয়ের মূল কমিটির সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তত্ত্বাবধায়ক প্রধামন্ত্রী হিসেবে নিয়োগের জন্য বাঁছাই করেছেন।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ