spot_img
spot_img

মার্কিনীদের থেকে সেনাঘাঁটি বুঝে নিয়ে ৬০ জন তালেবানকে হত্যা করেছে কাবুল সরকার

আফগান ছেড়ে যাওয়া আমেরিকান বাহিনী থেকে সেনাঘাঁটি নিজেদের দখলে নিয়ে ৬০ জন তালেবানকে হত্যা করেছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের সেনারা।

সোমবার (৩ মে) কাবুলের আশরাফ ঘানি সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতি থেকে এই তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬০ তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ সদস্য।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব ‘সফল অভিযান’ চালিয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ