ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বায়তুল মোকাররমের ঘটনায় করা ২টি মামলায় হেফাজতে ইসলামের সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, সংগঠনটির ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে ঘটনায় পল্টন থানায় করা আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একাধিক মামলায় মাওলানা মামুনুল হকের কয়েকবার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।












