spot_img
spot_img

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটকে অস্বীকারের মাধ্যমে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে এই সরকার। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, তারেক রহমানও শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতায় আছেন এবং দেশ মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।

তিনি আরও বলেন, এই সরকার দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করেন তিনি। জ্বালানি খাতে ব্যর্থতা মেনে নিয়ে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।

এদিকে রাজধানীর উত্তরাতেও একই কর্মসূচির আয়োজন করেন এনসিপির নেতারা। এ সময় তারা বলেন, অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

তারা আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়া হলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং সারসংকট কাটাতে পারছে না সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ