spot_img
spot_img

রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানার বায়তুল মোকাররম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।

পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৯ জনের সবাই ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন। সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করাই তাদের উদ্দেশ্য ছিল। তাদের সবাইকে পল্টন থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ