spot_img
spot_img

ভারত ফেরত জনকে ওসমানী হাসপাতালে ভর্তি

ভারত থেকে ফেরা ৬ বাংলাদেশিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ারেন্টিন সেন্টারে ভর্তি করা হয়েছে।

তাদের শরীরে করোনার ভারতীয় ধরণ রয়েছে কী না তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া তাদেরকে হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সোমবার (৩ মে) ভারত ফেরত ৬ বাংলাদেশী নাগরিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ভারত থেকে আসা ৬ বাংলাদেশি হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ অথবা আগামীকাল বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

করোনার ভারতীয় ধরণ ঠেকাতে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ২২ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ