spot_img
spot_imgspot_img

টুইটার ব্যবহারে লাগবে টাকা, ঘোষণা নতুন মালিক ইলন মাস্কের

টুইটার ব্যবহার করতে টাকা গুনতে হবে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন মালিক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

টুইটারে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘টুইটার সব সময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ দিতে হতে পারে।’

উল্লেখ্য, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তি করেছেন ইলন মাস্ক। এরপর থেকেই অনেক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানে অনেক বড় পরিবর্তন করতে চলেছেন ইলন মাস্ক।

এমনকি টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল এবং পলিসি হেড বিজয়া গাড্ডেকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।

টুইটার কেনার ঘোষণা দেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হলো একটি ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

আরও জানানো হয়েছিল, তিনি নতুন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে টুইটারকে আরও ভালো বা উন্নত করতে চান। টুইটে মাস্ক জানিয়েছিলেন, তিনি অ্যালগরিদম ওপেন সোর্স রেখে টুইটারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চান।

রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ