spot_img

ট্রেনের ৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষে ‍ফিরতি যাত্রায় কর্মস্থলে যোগ দিতে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি শুরু করছে রেল কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেয়া হচ্ছে অগ্রিম টিকিট। এজন্য ঈদ শেষে অগ্রিম টিকিটের জন্য খুব বেশি ভিড় দেখা যায়নি কাউন্টারগুলোতে।

গত ১ মে থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ