মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য নিজেদের স্টেডিয়াম খুলে দিয়ে নজির সৃষ্টি করল ইংল্যান্ডের ফুটবল ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স।
ব্ল্যাকবার্ন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে সবার।
মুসলিমদের ঈদের নামাজের জন্য মাঠ খুলে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। দেড় হাজারের বেশি মানুষ তাদের ইউড পার্কের মাঠে সমবেত হন ঈদের নামাজ আদায় করেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা










