রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

ঈদের ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য ছয় দিনের ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) খুলছে সব সরকারি অফিস। গত শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার ।

গতকাল মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই, যাঁরা ৫ মে ছুটি নিয়েছেন, তাঁরা টানা নয় দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাঁদের আগামী রোববার (৮ মে) অফিস করতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img