spot_img

৫ সিটিতে জাপার মেয়র প্রার্থীর নাম ঘোষণা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির প্রার্থীরা হচ্ছেন– গাজীপুরে এম এম সিরাজ, সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, বরিশালে ইকবাল হোসেন তাপস, খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম মধু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ