spot_img

নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক সঙ্কটে পড়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত নির্বাচন ব্যবস্থায় ধ্বংস হয়েছে। সকল পেশাজীবী সংগঠনের স্বাভাবিকভাবে নির্বাচন হয় না, এমনকি মসজিদ কমিটি নির্বাচনের দলীয়করণ হয়।

তিনি বলেন, মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। সরকারের বাইরে কোনো পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া নাই। সম্প্রতি দৈনিক দিনকাল বন্ধ করে দেয়া হয়েছে, তার আগে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছে।

শামসুজ্জামান দুদু বলেন, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে গণতন্ত্রের প্রতীক হচ্ছে খালেদা জিয়া। বলা হয়, বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যে টাকার কথা বলা হয়েছে সেই টাকা বিদেশ থেকে এতিমের টাকা হিসেবে আসেনি। জিয়ার নামে প্রতিষ্ঠান করার জন্য কুয়েতি সরকার টাকা দিয়েছিল। সেই টাকা এখন ব্যাংকে কয়েকগুন হয়েছে। প্রধানমন্ত্রী, রাজনীতিবীদসহ সরকারের মিডিয়া এই টাকার মিথ্যা বয়ান জাতি ও বিশ্বাসীকে দিয়েছে।

তিনি আরও বলেন, ৯০ এর গণভোটের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে এনেছিল এদেশে মানুষ। প্রয়োজনে আবারো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এ ব্যাপারে কোনো আপস নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ