spot_img

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওয়ানা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ