spot_img

সকাল ৯টার মধ্যে সাত জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়

সকাল ৯টার মধ্যে দেশের সাত জেলা ও আশপাশের এলাকার ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

শনিবার (৪ মে) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অপর এক বার্তায় আবহাওয়া দফতর জানায়, শনিবার (৪ মে) সন্ধ্যা থেকে রোববার (৫ মে) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ