spot_img
spot_img

মমতার সম্মানে উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার ঘোষণা কংগ্রেসের

ভারতের পশ্চিমবঙ্গে বরাবরই রাজ্য–রাজনীতিতে রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মমতা বিরোধী হিসেবে চিনে সকলে। তবে তিনিই এবার রাজ্যের আসন্ন উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে কোনও প্রার্থী দিতে চান না বলে ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। আর মুখ্যমন্ত্রী নিজে সেখানে প্রার্থী হচ্ছেন। আবার ওই কেন্দ্রে কংগ্রেসের জয়ের তেমন কোনও সম্ভাবনাও নেই।

এ বিষয়ে অধীর চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী নিজে নির্বাচনে দাঁড়াচ্ছেন। এই অবস্থায় আমার মনে হয় আমাদের প্রার্থী দেওয়ার কোনও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করেছে। কিন্তু নন্দীগ্রামে অল্প সংখ্যক ভোটে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ওই নির্বাচন নিয়েও নানা বিতর্ক হয়েছে। ইভিএম মেশিন অকেজো হওয়া ও রিটার্নিং কর্মকর্তাকে হত্যার হুমকিসহ নানা বিষয় আলোচিত হয়েছে। তারপরও যেহেতু বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেজন্য ওই আসনের নির্বাচন নিয়ে আর মাথা ঘামাতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন তিনি ভবানীপুর থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করবেন। এ আসনটি মমতার নিজের আসন। বারবার তিনি এখান থেকে জয়ী হন।

এদিকে সদ্য সমাপ্ত এ নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে কংগ্রেসের । একটি আসনও পায়নি তারা। এটা অধীর চৌধুরীর অতিরিক্ত তৃণমূল কংগ্রেস বিরোধিতার ফল বলে মন্তব্য করেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান কেন্দ্রীয় নেতা বীরাপ্পা মইলি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ