spot_img
spot_img

দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। সারা দেশে রেল যোগাযোগ উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার।

রোববার (৪ জুন) সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নীলফামারীর চিলাহাটি-টু-ঢাকা রুটে দিবাকালীন নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কানে ফোন দিয়ে রেললাইনে হাঁটা এবং রেলগেট পড়ার পরও গাড়ি চলাচলের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এর ফলে অল্প খরচে মানুষ যাতায়াত করতে পারে। আরামদায়ক ভ্রমণ করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, রেল দুর্ঘটনা ঘটে, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। এরকম দুর্ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। একসঙ্গে তিনটি রেল দুর্ঘটনায় কবলি হয়ে ২৮৮ জন মারা গেছেন। আমি তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে শোক জানিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশিও আহত রয়েছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ