spot_img
spot_img

তীব্র দাবদাহ : প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা

দেশব্যাপী বিদ্যমান তীব্র দাবদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি জানান।

তিনি জানান, কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ