spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (৪ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১০ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। ১ জনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে। হাসপাতালটিতে গত চার দিনে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ