spot_img

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫), এলাচি বেগম, ঈশ্বরগঞ্জ উপজেলার সরবিন্দু (৭২), বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার শামসুল হক (৭০)। এছাড়াও উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশাল উপজেলার রাশিদা (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার হেলাল (৪০) ও সুমতি পাল (৩৫ বছর)।

তিনি আরও বলেন, বর্তমানে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি রয়েছেন ২৭২ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ রোগী।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ