spot_img

চলমান লকডাউন বাড়তে পারে আরও ৭ দিন

করোনা সংক্রমণ প্রতিরোধে আরও অন্তত ৭ দিন বিধিনিষেধ বা লকডাউন বাড়তে পারে। সংক্রমণ ও মৃত্যু না কমায় আসতে পারে এ সিদ্ধান্ত। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিল হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়।

কঠোরভাবে চলমান লকডাউন বাস্তবায়ন করতে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রেখে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব কাজ করছে। একই সঙ্গে মোবাইল কোর্টও পরিচালনা করছে সরকার। তবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।

সবশেষ রবিবার ১৫৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে রেকর্ড।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ