spot_img
spot_img

শতাধিক যাত্রীসহ বগি রেখেই চলে গেল ট্রেন

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে একটি বগি রেখেই স্টেশন ছেড়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টা দশ মিনিট ট্রেন ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টার সময় সবাইকে জানানে হয়েছে। আগে যারা বিষয়টি জেনেছেন, তারা অনেকে অন্য বগিতে উঠেছেন।

তবে বগিতে থাকা প্রায় ১০০ যাত্রী বিষয়টি জানতেন না বলে অভিযোগ করেছেন।

স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সকাল নয়টায় জানানো হয়েছিল যাত্রীদেরকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের কাছে অতিরিক্ত বগি ছিল না। ট্রেনটি আসার পথে বগিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা কী কারণে হয়েছে আমরা ঠিক জানি না। কালকে থেকে কোনো কোচ এমন হলে রিপ্লেস না করে ছাড়া যাবে না। এই বগির যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ