spot_img

পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ; ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা সহজে চাকরি পায় না, ব্যবসাও করতে পারেন না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমার খুব দুঃখ লাগে, আমার দলের ছেলে-মেয়েরা, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা চাকরি করতে পারেন না; ব্যবসাও করতে পারেন না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়, আর চাকরিও তাদের সহজে হয় না।

শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রদের জন্য ‘সৈয়দ মুজতবা আলী আবাসিক ছাত্র হলের বর্ধিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা ব‌লি, তারা পলিটিক্স অর্জন করেছেন। এ নিয়ে আমাদের ভাবতে হবে, আমি শিক্ষকদের বলবো আমার ফ্যাকাল্টি মেম্বারদের অনুরোধ করব- তাদের কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় বের করতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধি নিয়ে আরও ভাবতে হবে।

মন্ত্রী বলেন, আমি আমার ছাত্র ভাই-বোনদের বলবো, তোমরা আন্দোলন করো কিন্তু শিক্ষাটাকে ছাড়বা না। শিক্ষার প্রতি আমাদের জোড় দিতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি লিডাররা শিক্ষার প্রতি জোড় দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ