spot_img
spot_img

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৭

মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে রাজধানীতে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ ৪ হাজার ৭৭৬ ইয়াবা, ৬১০ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান , আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ