spot_img

উপনির্বাচনে জয়ী হওয়ায় মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মমতা বন্দোপাধ্যায়কে লেখা এক অভিনন্দন বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

বার্তায় ড. আব্দুল মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ