spot_img
spot_img

সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলারডুবি; রোহিঙ্গাসহ ৩৪ জন উদ্ধার

মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া উপকূলে এই ঘটনা ঘটে।

বাহারছড়া কোস্টগার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গত সোমবার রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সমুদ্র পথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৫ জন রোহিঙ্গা।

বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার ৩৪ জনকে আমরা পাহারায় রেখেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ