spot_img
spot_img

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হামলার শিকার উপজেলা চেয়ারম্যান, গুলিবর্ষণ

কুমিল্লার দেবিদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। এসময় সন্ত্রাসীরা তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে সরকারি গাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, আমি শান্তিপূর্ণভাবে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছি। স্থানীয় এমপি রাজী ফখরুলের নেতা-কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে আলিয়াবাদ এলাকায় আমার নেতা-কর্মীদের মারধর করে। পরে আমি আমার নেতা-কর্মীদের নিয়ে ফতেহাবাদ এলাকায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভিংলাবাড়ি এলাকায় পৌঁছালে পুনরায় তাঁরা হামলা চালায়। আমি থামাতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করা হয়। সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেছে এবং আমার সরকারি গাড়িতেও গুলি করেছে, সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমার ৫/৬জন নেতা-কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুত্বর আহত সজিব নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ