spot_img
spot_img

সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ; উড়ে গেল রোহিঙ্গা নাগরিকের পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আছারতলী সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৫২ বছর বয়সী আব্দুল কাদের নামে এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত আবদুল কাদের ঘুমধুম ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

আহতের স্বজন মুহাম্মাদ হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের কাছে আব্দুল কাদেরের গরু ঘাস খাচ্ছিল। বিকালে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আব্দুল কাদের এখন ওই হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ