বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ব্যবসার জন্য ভালো জায়গা বাংলাদেশ : টিপু মুনশি

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা। আপনারা আসুন বাংলাদেশে আপনাদের ব্যবসাকে প্রসারিত করুন। বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে কেউ ঠকবেন না। আশা করছি আমাদের সামনের দিনগুলোতে ব্যবসায়ীক প্রসারতা আরও ভালো হবে।

বুধবার (৪ অক্টোবর) গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করে আমাদের যা যা সমস্যা আছে, তার সমাধান করব। আমরা আরও এগিয়ে যাব। বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ীদের যেন কোনোরকমের বাধা না থাকে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। ব্যবসায়ী, সরকারের সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করে, বাণিজ্যিক দিককে আরও এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের যেসব ইনভেস্টররা এখানে আছেন, তারা তাদের ব্যবসা এখানে আরও প্রসারিত করবেন এটাই আমাদের প্রত্যাশা। সমৃদ্ধ পরিবেশে যেন ভালোভাবে আপনারা ব্যবসা পরিচালিত করতে পারেন, তা আমাদের দিক থেকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমরা নিশ্চিত করব। এছাড়া যদি কোনো সমস্যা থাকে, আমরা সবাই মিলে তা সমাধানের চেষ্টা করব।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দিতে, ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ আরও প্রসারিত করতে এই সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে সবসময় ব্যবসায়ীদের ভালো পরিবেশ সৃষ্টি করতে যা যা করণীয় সব কিছুই করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ