spot_img
spot_img

আফগান-পাকিস্তানিদের অযৌক্তিক রক্তপাত নিষিদ্ধ মনে করে ইমারাতে ইসলাম: মাওলানা মনসুর

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানি নাগরিকদের অযৌক্তিক রক্তপাতকে নিষিদ্ধ মনে করে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী মাওলানা আবদুল লতিফ মনসুর। তিনি বলেন, উভয় পক্ষই মুসলিম।

রোববার (৪ অক্টোবর) বাদাখশানে ওয়াখান সড়কের উদ্বোধন অনুষ্ঠানে পাকিস্তানের সাম্প্রতিক আফগানিস্তান হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা মনসুর বলেন, পাকিস্তানের বোমা হামলার ঘটনায় কিছু মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে আফগানিস্তানের নাগরিকদের রক্ষার জন্য দেশকে যথেষ্ট আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে।

তিনি স্বীকার করেন, বর্তমান ব্যবস্থা এখনো পূর্ণ আত্মনির্ভরতা অর্জন করতে পারেনি। তবে আফগানিস্তানের জনগণকে রক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করতে কাজ চলছে বলে জানান তিনি।

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি যেন নির্বিচারে রক্তপাতের দিকে না যায়।

তিনি আরও বলেন, আমরা আমাদের নিজেদের মানুষের অযৌক্তিক রক্তপাতকে নিষিদ্ধ মনে করি। একইভাবে পাকিস্তানিদের রক্তপাতকেও নিষিদ্ধ মনে করি। কারণ তারাও মুসলিম।

পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বারবার অভিযোগ করে আসছেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করা বা হামলা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। ইমারাতে ইসলামিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তাজনিত সমস্যার জন্য আফগানিস্তান দায়ী নয়।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ