spot_img
spot_img

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহায়তার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহঙ্গা সঙ্কট সমাধানে বিশ্বের কাছে বরাবরের মতো এবারও স্কটল্যান্ডের এক অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন হয়ে গেল এই সমস্যার সমাধান হচ্ছে না। তবে এবার রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গ্লাসগোতে কপ-২৬ এর সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, দুই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে জলবায়ু এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে, বিশেষ করে জলবায়ু সহিষ্ণুতা তৈরি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ