কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণের ফলে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) একটি হোটেলের নিচে মাটির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক বলেন, মৃতদের মধ্যে কিছু ভেনিজুয়েলার নাগরিক রয়েছে। মৃত ১০ জনের মধ্যে ৮ জনই নারী। হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফিপি।











