spot_img

রাজশাহী বিভাগে কর্মবিরতি ডেকেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ

হঠাৎ করে তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বেড়ে যাওয়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে রাজশাহী বিভাগে কর্মবিরতি ডেকেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাই শুক্রবার (৫ নভেম্বর) থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর (বিপ্লব) গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, হঠাৎ করেই তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে যা খুবই অস্বাভাবিক। এ অবস্থায় আমাদের বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ