spot_img

‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলতে চাই, আমরা কঠোর হবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যে-ই এটাকে মিস ইউজ বা অ্যাব ইউজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। এটার অপব্যবহার যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে। এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে তাক্ষণিকভাবে তাদের অ্যারেস্ট যাতে না করা হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা সেভাবেই করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ