spot_img

সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে স্বাধীনতা হুমকির মুখে পড়ে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান বলেছেন, ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনও মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মে সন্ত্রাস-‘জঙ্গিবাদ’-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনও স্থান নেই। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখন ও শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে শোষণ ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ