নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় নায়েক সুবেদার মুজিবুর নামে এক বিজিবি সদস্য গুরুত্ব আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) ভোর রাতে বস্তাবর ক্যাম্পের শাখাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় কিছু চোরাকারবারি বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য সুবেদার মুজিবুর আহত হয়েছেন। বিজিবির সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠিয়েছে।











