পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সুনামগঞ্জে এক প্রোগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে স্থাপিত ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন ও জেলা পুলিশের কল্যাণ সভায় বক্তব্য দেন।
আগামী নির্বাচন এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান সরকারবিরোধী আন্দোলনে পুলিশের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কখন কিভাবে দায়িত্ব পালন করতে হয় সে প্রশিক্ষণ আমাদের আছে। যেখানে যেটা দরকার; আইন, বিধি এবং আমাদের প্রশিক্ষণের আলোকে সেভাবেই আমরা ব্যবস্থা নেব।










