মাহবুবুল মান্নান
দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার দুইদিন ব্যাপী ১১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা মুহাম্মাদ খোবাইব বিন তৈয়্যব।
বৃহস্পতিবার(৩অক্টোবর) বাদ জুহর থেকে জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ এর সঞ্চালনায় প্রথম দিবসের কার্যক্রম শুরু হয়ে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত হয়েছে।
বার্ষিক সভায় বয়ান করেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহতামিম মাওলানা সুলতান যওক নদভী,হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া,ডক্টর আ ফ ম খালিদ হোসাইন,মাওলানা আজিজুল হক মাদানী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন,অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবিব,মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবী, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা আখতার হোসাইন মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন।
সভায় বক্তাগন বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।আল্লাহদ্রোহী শক্তিগুলো ইসলামের নাম-নিশানা মুছে দিতে নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্রের মোকাবিলায় ইসলামের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জামেয়ার মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়্যব সভাপতির ভাষণে দেশবাসী ও তৌহিদী জনতাকে মোবারকবাদ জানান।











