spot_img
spot_img

ফিলিস্তিনকে সাড়ে ৬ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিল জাপান

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য ৬ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করবে জাপান। দেশটির অর্থমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এ ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া ছাড়াও ইহুদী ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়েছেন তিনি।

কামিকাওয়া বলেন, আমরা ফিলিস্তিনকে মানবিক সহায়তা হিসেবে ৬ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছি এবং আমরা আশা করব, এই টাকা গাজার যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক লোকজনের কল্যাণে ব্যয় করা হবে।

তিনি বলেন, জাপান দ্বিরাষ্ট্র সমাধানের (টু স্টেট সলিউশন) পক্ষে। আমরা মনে করি, ইসরাইল ও ফিলিস্তিন যদি পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে না থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব নয়।

গাজায় ইসরাইলি বাহিনীর গত এক মাসের অভিযান ও সহিংসতার ব্যাপারে সংবাদ সম্মেলনে কোনো বক্তব্য দেননি জাপানের অর্থমন্ত্রী। তবে চলতি মাসেই জাপানে বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনে হামাস ও ইসরাইলের সাম্প্রতিক যুদ্ধ আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু বা এজেন্ডা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এর আগে গত ১৭ অক্টোবর গাজার বেসামরিকদের জন্য ১ কোটি ডলার মানবিক সহায়তা পাঠিয়েছিল জাপান।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ